বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট রেলওয়ে স্টেশনে কুড়িয়ে পাওয়া সেই ‘স্বপ্না’র রাজকীয় বিয়ে কলকলিয়া-তেলিকোনা-চন্ডিডহর সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল দশা কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকটে ভোগান্তিতে জনসাধারণ শ্রীমঙ্গলে হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের জড়িত এসআইকে প্রত্যাহার - পুলিশের ভিজিটিং কার্ডে আসছে ভারতীয় গরুর চালান নতুন করে ভর্তি ৯২ - সিলেটে হামের উপসর্গে একদিনে প্রাণ গেল ৩ শিশুর এক চোখের দৃষ্টি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করে নিতে হবে: বিশ্বনাথে মাহফুজা হান্নান এমপি কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি - নারী শিক্ষার উন্নয়নে বিএনপি সরকার সবসময় কাজ করেছে শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ৪০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঢেউটিন বিতরণ করেন মোহাম্মদ কয়ছর আহমদ।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, মো. নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন ও শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর আওতাধীন উপজেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতার ৬০৩ জন উপকারভোগীর মাঝে ভাতা বহি বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেট রেলওয়ে স্টেশনে কুড়িয়ে পাওয়া সেই ‘স্বপ্না’র রাজকীয় বিয়ে

কলকলিয়া-তেলিকোনা-চন্ডিডহর সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল দশা

কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকটে ভোগান্তিতে জনসাধারণ

শ্রীমঙ্গলে হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

জড়িত এসআইকে প্রত্যাহার পুলিশের ভিজিটিং কার্ডে আসছে ভারতীয় গরুর চালান

নতুন করে ভর্তি ৯২ সিলেটে হামের উপসর্গে একদিনে প্রাণ গেল ৩ শিশুর

এক চোখের দৃষ্টি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান

আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করে নিতে হবে: বিশ্বনাথে মাহফুজা হান্নান এমপি

কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি নারী শিক্ষার উন্নয়নে বিএনপি সরকার সবসময় কাজ করেছে

শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ