মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান
advertisement
সিলেট বিভাগ

ছাতকে থানা ও নৌ-পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার

সুনামগঞ্জের ছাতক উপজেলায় থানা পুলিশ ও নৌ-পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ইয়াবাসহ তিনজন এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলায় তিনজনকে আটক করা হয়। এছাড়া এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-৭ (৫) ২০২৬ দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন—ছাতক পৌরসভার বাগবাড়ি গ্রামের মৃত বুরহান উদ্দিন রব মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া রকি (২৫), একই গ্রামের জয়নাল আহমদের ছেলে ঝুমন আহমদ (৩০) এবং নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামের আবিবুলের ছেলে মাহবুব আলম (২০)।

অপরদিকে, ছাতক থানার মামলা নং-৮ (৫) ২০২৬, ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫ (১) ধারার মামলায় নৌ-পুলিশের অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি-বাহাদুরপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮), হেলাল উদ্দিনের ছেলে পারভেজ মোশারফ (৩০) এবং কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি (শিমুলতলা) গ্রামের সুজন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪)।

এছাড়া পুলিশের পৃথক অভিযানে জিআর-২৬১/২৪ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পৌরসভার বাঁশখালা গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে করিম মিয়া (২৮)-কে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান