মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

সিলেটের কোম্পানীগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিলাল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলার টুকেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিলাল মিয়া ওই গ্রামের নূর মিয়ার ছেলে।

ভিকটিম ও তার পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিলাল মিয়া ওই শিশুটিকে সাইকেল কিনে দেওয়া ও মিষ্টির প্রলোভন দেখিয়ে কৌশলে নিজ ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয় জনতা বিলাল মিয়াকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, পুলিশ ভিকটিম শিশুকে উদ্ধার করে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা জানার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভিকটিমকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান