মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে নৌকাডুবিতে কৃষকের মড়ার উপর খাঁড়ার ঘা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌকাডুবির ঘটনায় এক কৃষকের কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই পানিতে তলিয়ে গেছে। অতিবৃষ্টিতে আগেই দুই বিঘা জমির ফসল হারানো কৃষক এবার বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে হারালেন বাকি ধানও। এতে চরম বিপাকে পড়েছেন তিনি।

রোববার বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া সংলগ্ন সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মিলনপুর গ্রামের কৃষক সত্যেন্দ্র বর্মন মিনি পাগনা হাওরে ৮ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। সম্প্রতি অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় তার দুই বিঘা জমির ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। পরে অবশিষ্ট ছয় বিঘা জমির ধান কেটে ১১০টি বস্তায় ভরে নৌকাযোগে বাড়িতে নেওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুরমা নদীর গজারিয়া এলাকার ত্রিমুখী মোড় অতিক্রম করার সময় প্রবল স্রোতের মুখে নৌকাটি ডুবে যায়। এতে ধানভর্তি সব বস্তা পানিতে তলিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত কৃষক সত্যেন্দ্র বর্মন বলেন, অনেক কষ্ট করে হাওরে ধান ফলিয়েছিলাম। আগেই বৃষ্টি ও পানিতে দুই বিঘা ফসল নষ্ট হয়েছে। বাকি যা ছিল, তা কেটে বাড়িতে আনার সময় নৌকাডুবিতে সব শেষ হয়ে গেল। এখন আমি দিশেহারা হয়ে পড়েছি। সরকারের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন।

স্থানীয় ইউপি সদস্য মো. সাহাব উদ্দিন জানান, নদীর ওই অংশে স্রোত বেশি থাকায় প্রায়ই ছোট নৌযান দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। রবিবার ধান বোঝাই নৌকাটি ডুবে যাওয়ায় কৃষক সত্যেন্দ্র বর্মণের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান