মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান
advertisement
সিলেট বিভাগ

কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান খুলে দেওয়ার দাবি

সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের তালাবদ্ধ দোকানগুলো অনতিবিলম্বে খুলে দেওয়ার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা।সোমবার (৪ মে) দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আয়োজিত এই মানববন্ধনে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দোকানগুলো খুলে না দিলে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মহামান্য হাইকোর্ট বিভাগের সুনির্দিষ্ট আদেশ অমান্য করে সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে ২৬ মার্চ থেকে কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের সাতটি দোকান বে-আইনীভাবে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না এবং চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দোকানগুলো বন্ধ থাকায় এসব ব্যবসায়ী ও তাদের পরিবার-পরিজন বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরও বলেন, বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। অনতিবিলম্বে বন্ধ দোকানগুলো খুলে দিয়ে ব্যবসায়ীদের স্বাভাবিক জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করার জন্য তারা জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।

সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, এবং হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইস আলী।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আক্তার হোসেন সুহেল, শামসুল আলম, মোহাম্মদ আলী আকিক, মনজুর আহমদ, মোঃ আব্দুর রহমান দুদু, কুতুব আহমদ, আব্দুল আজিজ, রাসেল আহমদ, ফরহাদুজ্জামান চৌধুরী, হোসেন আহমদ, আমির হোসেন, ফুয়াদ বিন রশীদ, মো. সাবুল মিয়া, এনামুল করিম চৌধুরী, সোয়েব আহমদ অভি, লায়েক মিয়া, মাহবুব আহমদ, রিপন আহমদ, শাহজাহান মিয়া, জাহাঙ্গীর হোসেন, জিয়াউর রহমান কাইয়ুম, খায়ের আহমদ, জাবেদ আহমদ, এমদাদুল হক স্বপন, ইসমাইল হোসেন, আতাউর রহমান রজব, আনোয়ার মিয়া, সোহেল আহমদ ও জাবেদ কাদির প্রমুখ।

বিশাল এই মানববন্ধনে সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন এবং দ্রুত দাবি আদায়ের আহ্বান জানান।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান