মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

সাকিবকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন

অবশেষে ইতিহাস গড়লেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ২৩ রান করে আউট হওয়ার আগে তিনি টপকে গেছেন সাকিব আল হাসানকে।

এর মধ্য দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসন এখন লিটনের দখলে।

এই ম্যাচের আগে লিটনের সংগ্রহ ছিল ২৫৩৩ রান। সাকিব ছিলেন ২৫৫১ রানে। মাত্র ১৯ রান প্রয়োজন ছিল তাকে ছাড়িয়ে যেতে। ইনিংসে ২৩ রান যোগ করতেই তার মোট সংগ্রহ দাঁড়াল ২৫৫৬ রানে। ফলে ৫ রান বেশি নিয়ে এখন লিটনই শীর্ষে।

আরও গুরুত্বপূর্ণ হলো, সাকিবের চেয়ে ১৬ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন তিনি। গড় (২৩.৯০+) ও স্ট্রাইক রেট (১২৬) দুটিতেই এগিয়ে লিটন। চলতি বছরও তার ব্যাট ছিল সবচেয়ে ধারালো। ১৮ ইনিংসে করেছেন ৫০০’র বেশি রান, পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ।

মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষেই দুর্দান্ত ব্যাটিং করে ছন্দে ফিরেছিলেন লিটন। এবারও সেই প্রতিপক্ষের বিপক্ষেই তিনি লিখলেন নতুন ইতিহাস।

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত