মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

আমি ক্রিকেটার, সন্ত্রাসী না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগে জমে উঠেছে উত্তাপ। সভাপতি পদে লড়াই হতে পারে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের মধ্যে। এরই মাঝে নির্বাচনের আগে অজ্ঞাত ফোনে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বুলবুল।

বৃহস্পতিবার আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার আহবান জানিয়ে হুমকি দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। ওই দিনই তার নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বিসিবি। যদিও চিঠিতে হুমকির কথা উল্লেখ করা হয়নি। পরে বুলবুল এক বেসরকারি টিভি চ্যানেলে জানান, অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।

এই প্রসঙ্গ ঘিরে আলোচনা উঠলে মুখ খুলেছেন তামিম ইকবাল। টেলিভিশনের এক টকশোতে তিনি বলেন, ‘আমি এটা খুব একটা ফলো করিনি। যদি আসলেই হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই। বুলবুল ভাই যখন কোনো মন্তব্য করেন, সেটা পরিষ্কারভাবে বলা উচিত। মাঝেমধ্যে উনার বক্তব্যে প্রশ্ন থেকে যায়।’

তামিম আরও বলেন, ‘যদি সত্যিই এমন কল এসে থাকে, তাহলে নম্বর তো থাকারই কথা। আমাদের দেশে পর্যাপ্ত ইন্টেলিজেন্স আছে, কল কোথা থেকে এসেছে বের করা সম্ভব। লুকোচুরি না করে নম্বর প্রকাশ করে আইনের আশ্রয় নিলে ভালো হয়। না হলে এটাও পরিষ্কার করা উচিত যে এরকম কিছু হয়নি। মাঝপথে রাখলে দ্বিধা তৈরি হয়।’

এর আগে বুলবুল অবশ্য সরাসরি ‘হুমকি’ শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেছিলেন,  ‘ফোন দিয়ে বলা হয় “ইলেকশন না করলে হয় না?” না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।’

প্রসঙ্গত, বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে পরিচালক ও সভাপতির পদে লড়াইয়ে নামার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাবেক সভাপতি ফারুক আহমেদসহ আরও কয়েকজন। এর মাঝেই এসেছে বুলবুলের হুমকির অভিযোগ।

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত