মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে যে তারা অক্টোবর মাসে বাংলাদেশকে নিয়ে একটি সাদা বলের সিরিজ আয়োজন করবে। কাগজে কলমে আফগানিস্তান এই সিরিজের ‘হোস্ট’ হলেও সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। এতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে।

সিরিজের প্রথম অংশে হবে টি-টোয়েন্টি। ২ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই। এরপর ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারিত্বের দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন। ভক্তরা রোমাঞ্চকর লড়াই এবং শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা উপভোগ করবেন আশা করছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ সিরিজ খেলার জন্য আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এশিয়া কাপের পর এই সফর আমাদের জন্য দারুণ হবে। একইসঙ্গে দুই বোর্ডের পারস্পরিক সম্মান এবং সম্পর্কের দৃঢ়তার প্রতিফলন ঘটাবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই সিরিজ আয়োজন এবং সহযোগিতার মানসিকতার জন্য।’

এশিয়া কাপ ২০২৫ শেষ হওয়ার পরপরই মাঠে গড়াবে এই সিরিজ। টুর্নামেন্টের গ্রুপ পর্বেই বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপে।

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত