মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী আম্পায়ার জেসি

আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। তার আগে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিং প্যানেলে যুক্ত করা হয়েছে এই নারী আম্পায়ারকে। বাংলাদেশের ইতিহাসে এবারই যা প্রথমবার।


২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক চুক্তির কারণে টুর্নামেন্ট আয়োজন করা হবে হাইব্রিড মডেলে। আর সেই হাইব্রিড মডেলে ভারতের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। 

 
আগামী মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ, আর শেষ হবে ২ নভেম্বর। ৮ দলের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 
 
বিশ্বকাপের বাকি আছে এক মাসেরও বেশি সময়, তবে ম্যাচ পরিচালনা করতে যাওয়া ম্যাচ রেফারি এবং অনফিল্ড আম্পায়ারদের তালিকা এখনো প্রকাশ করেনি আইসিসি। কিন্তু বাংলাদেশের সাথিরা জাকির জেসি যে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে থাকছেন, তা নিশ্চিত। 

নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে এবার বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন জেসি। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবার কোনো নারী আম্পায়ার দায়িত্ব পালন করবেন।

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত