মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ

ভারতের রাজগিরিতে আসন্ন এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে অংশগ্রহণকারী দলের তালিকায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে এ টুর্নামেন্টে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরে পাকিস্তানের বদলে অংশ নিচ্ছে বাংলাদেশ। এমন তথ্য প্রথম জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ হকি ফেডারেশন নিশ্চিত করে যে, আয়োজক এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এবং হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্তও চূড়ান্ত করেছে।

পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) জানায়, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তারা ভারত সফর থেকে সরে এসেছে। যদিও হকি ইন্ডিয়ার একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, পাকিস্তান দলকে ভিসা দিতে ভারত সরকার প্রস্তুত ছিল এবং তাদের ভিসার আবেদনও জুলাইয়ের শেষ দিকে জমা পড়েছিল।

১৩ আগস্ট এএইচএফ-কে পাঠানো চিঠিতে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম প্রত্যাহার করে। এরপরই বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

তবে পাকিস্তান হকি ফেডারেশনের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। ফেডারেশনের সভাপতি তারিক বুগতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত পাকিস্তানের অংশ না নেওয়ার খবরকে 'ভিত্তিহীন' বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং সবকিছু নির্ভর করছে সরকারের নির্দেশনার ওপর। তার দাবি, 'এটি পিএইচএফের একক সিদ্ধান্ত নয়, বরং সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।'

বুগতি আরও দাবি করেন, হকি ইন্ডিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি এবং এ ধরনের আমন্ত্রণের বিষয়ে পিএইচএফ এখনো কিছু জানে না। তার ভাষায়,'হকি ইন্ডিয়া যাকে খুশি আমন্ত্রণ জানাতে পারে, তবে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।'

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত