মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
খেলাধুলা

হামজার অভিষেকের দিনে জামাল নেই, ভারতের বিপক্ষে দারুণ শুরু

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বড় চমক—একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া! তার জায়গায় মিডফিল্ড সামলাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী, যিনি আজই প্রথম বাংলাদেশের জার্সিতে মাঠে নামলেন। আর অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে তপু বর্মনের হাতে।

এদিকে ম্যাচের শুরু থেকেই দারুণ আগ্রাসী বাংলাদেশ। মাত্র ১ মিনিটের মাথায় গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মজিবুর রহমান জনি। ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুলে বল পেয়ে যান তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত তার শট চলে যায় পোস্টের বাইরের দিকে।

এরপরও একের পর এক সুযোগ তৈরি করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১১ মিনিটে শাহরিয়ার ইমন এক দুর্দান্ত সুযোগ পেলেও বল ঠিকমতো সংযোগ করতে পারেননি। ১৭ মিনিটে আবারও গোলের সুযোগ পায় বাংলাদেশ। মোরসালিনের দুর্দান্ত ক্রসে ইমন দারুণভাবে বলের নাগাল পেলেও, তা তার কাঁধে লেগে বাইরে চলে যায়। ভাগ্য সহায় না থাকলে যা হয়!

বাংলাদেশের রক্ষণভাগে আজ তপু বর্মন, তারিক কাজী ও শাকিল তপুর সমন্বয় দুর্দান্ত। ভারতের আক্রমণভাগকে একপ্রকার স্তব্ধ করে রেখেছেন তারা। অন্যদিকে, হামজা চৌধুরী তার অভিষেক ম্যাচেই দেখিয়ে দিচ্ছেন কেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার। ৪ মিনিটেই ভারতের আয়ুশ দেবকে সহজেই পেছনে ফেলে দেন তিনি, আর ৬ মিনিটে দুর্দান্ত এক পাস বাড়ান জনির উদ্দেশে।


ভারতও পাল্টা চাপ তৈরি করছে, কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় এগিয়ে বাংলাদেশ! ভারতও থেমে নেই। ৫ মিনিটে সেট-পিস থেকে প্রথম ভালো সুযোগ তৈরি করেছিল তারা, কিন্তু বলের নাগাল পায়নি কেউ। ১৩ মিনিটে ভারতের ফরোয়ার্ড লিস্টন কোলাসোকে ফাউল করেন শাকিল তপু, তবে রেফারি ইয়েলো কার্ড দেননি।

এই ম্যাচের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল একাদশে জামাল ভূঁইয়ার না থাকা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জামালের পরিবর্তে মিডফিল্ডে হৃদয় ও হামজার জুটি সাজিয়েছেন, যেখানে আক্রমণভাগে আছেন রাকিব-মোরসালিন-ইমন ত্রয়ী। এই পরিবর্তনের কারণ কি জামালের সাম্প্রতিক পারফরম্যান্স নাকি নতুন কৌশল? সেটিই এখন বড় প্রশ্ন!

প্রথম ২০ মিনিটের পারফরম্যান্স বলছে, বাংলাদেশ আজ জয়ের লক্ষ্যেই খেলছে। রক্ষণে শক্ত অবস্থান আর আক্রমণে ধারাবাহিক চাপ—সবকিছুই বলছে, বাংলাদেশের দরকার কেবল একটিমাত্র গোল 

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা