বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
খেলাধুলা

স্প্যানিশ ফরোয়ার্ডের ৮ বছরের কারাদণ্ড

স্পেনের বিশ্বকাপে মিশন শুরু হলো কেপ ভার্দের বিপক্ষে। বিশ্ব মঞ্চের নবাগতদের সঙ্গে ম্যাচটি জিততে পারেনি ২০১০ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। এ কঠিন দিনে আরেকটি ধাক্কা খেয়েছে ইউরোপের দলটি। এক তরুণীকে যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের অপরাধে সাড়ে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন সেভিয়ার স্প্যানিশ ফরোয়ার্ড রাফা মির।

সোমবার (১৫ জুন) স্পেনের একটি আদালত এ সাজা ঘোষণা করেন।

ভ্যালেন্সিয়ান কমিউনিটির সুপিরিয়র কোর্ট অব জাস্টিস তাদের এক্স অ্যাকাউন্টে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করে জানিয়েছে, ২০২৪ সালের ৩১ আগস্ট বেতেরাতে মিরের নিজস্ব বাসভবনে ঘটনাটি ঘটে।

এ মামলায় মিরের বন্ধু পাবলো জারাকেও দোষী সাব্যস্ত করে আড়াই বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

তার বিরুদ্ধে অন্য এক তরুণীকে যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতের এ সিদ্ধান্তটি সোমবার সংশ্লিষ্ট পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
তবে এ রায়টি এখনও চূড়ান্ত নয়। দণ্ডিত খেলোয়াড়দের সামনে উচ্চ আদালতে আপিল করার আইনি সুযোগ রয়েছে। রায়ে মূল মামলার ভুক্তভোগী তরুণীকে ৬৪ হাজার ইউরো এবং দ্বিতীয় মামলার অভিযোগকারীকে ৬ হাজার ২৮০ ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিচার চলাকালীন রাফা মির ওই তরুণীকে যৌন নিপীড়ন করার কথা অস্বীকার করে দাবি করেন যে, সবকিছু পারস্পরিক সম্মতিতে এবং স্বাভাবিকভাবেই হয়েছিল।

তবে ভুক্তভোগী তরুণী আদালতে জানান, মির তাকে দুবার জোরপূর্বক যৌন নিপীড়ন করেছিলেন, এরপর তিনি কেঁদে ফেলেন। তখন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তিনি চরম ভয় পাচ্ছিলেন এবং মিরকে বারবার থামার অনুরোধ করলেও তিনি তাতে কান দেননি।

উল্লেখ্য, রাষ্ট্রপক্ষ শুরুতে এ ফুটবলারের জন্য ১০ বছর ৬ মাসের কারাদণ্ডের আবেদন করলেও প্রাদেশিক আদালত সাজার মেয়াদ কমিয়ে সাড়ে আট বছর নির্ধারণ করেছে।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার