শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধুদের পছন্দের রিলস পাঠানোর নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম নতুন একটি ফিচার এনেছে যার নাম ‘ব্লেন্ড’। এই ফিচার ব্যবহার করে আপনি আর আপনার বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যরা একসাথে একটি আলাদা রিলস ফিড দেখতে পারবেন। ব্লেন্ডে অংশ নিতে চাইলে আপনাকে বা আপনার বন্ধুকে ইনভাইট করতে হবে। এরপর প্রতিদিন নতুন নতুন ভিডিওর একটি আলাদা লিস্ট পাবেন।

মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে আরও বেশি যোগাযোগ বাড়াতে চায়। পাশাপাশি, টিকটকের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়। মেটা এখন নানা ধরনের আইনি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এই নতুন ফিচার চালু করা হয়েছে।

ইনস্টাগ্রাম বলেছে, ‘ব্লেন্ড’ ব্যবহার করে আপনি এবং আপনার বন্ধুরা যে ধরনের রিলস পছন্দ করেন, তা একসাথে দেখা যাবে। আবার নতুন নতুন কনটেন্ট একসাথে আবিষ্কার করার সুযোগও মিলবে।

‘ব্লেন্ড’ ব্যবহার করতে চাইলে আপনাকে প্রথমে প্রাইভেট বা গ্রুপ চ্যাট ওপেন করতে হবে। এরপর স্ক্রিনের ওপরে থাকা নতুন ‘ব্লেন্ড’ আইকনে ক্লিক করতে হবে। তারপর ‘ইনভাইট’ অপশনে গিয়ে যাদের চাইবেন তাদের ইনভাইট পাঠাতে হবে। অন্তত একজন ইনভাইট গ্রহণ করলেই ব্লেন্ড চালু হয়ে যাবে।

যদি আপনি কোনও ব্লেন্ডে যুক্ত থাকেন, তাহলে প্রতিদিন নতুন রিলসের একটি বিশেষ তালিকা পাবেন যা চ্যাটের সবাইয়ের পছন্দ অনুযায়ী তৈরি হবে। যদি কেউ কোনও রিলসে রিয়াক্ট করে, তাহলে ইনস্টাগ্রাম থেকে নোটিফিকেশন আসবে। এতে চ্যাটে সহজেই কথা শুরু করা যাবে। চাইলে পরে আবার ওই চ্যাটে গিয়ে ‘ব্লেন্ড’ আইকন টিপে আপনার শেয়ার করা ফিডে ফিরে যেতে পারবেন।

যদি কখনও ব্লেন্ড থেকে বেরিয়ে যেতে চান, তাহলে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে মেসেঞ্জার আইকন বা পেপার প্লেন আইকনে ক্লিক করতে হবে। তারপর যে চ্যাটে ব্লেন্ড আছে সেটা সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনের উপরের ডান পাশে থাকা ব্লেন্ড আইকন টিপে তিনটি ডটের মেনু থেকে ‘লিভ দিস ব্লেন্ড’ অপশন সিলেক্ট করতে হবে। এতে আপনি সেই ব্লেন্ড থেকে বেরিয়ে যাবেন।

এই ফিচার চালুর সময়টাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এখন মেটা বড় আইনি চাপে আছে। অন্যদিকে টিকটকের ভবিষ্যত এখনো অনিশ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক এখনো চলছে, তবে যে কোন দিন বন্ধ হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা কোম্পানির সাথে একটা চুক্তির চেষ্টা করছেন। ২ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, তবে এখন সেই সময় আরও ৭৫ দিন বাড়ানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান

সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর