শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন
advertisement
রাজনীতি

শাহবাগে নাটক চলছে: মির্জা আব্বাস

রাজধানীর শাহবাগে কয়েক দিন ধরে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সোমবার ঢাকা-৭ আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘বিগত কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে। যেসব এলাকায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কীভাবে আন্দোলন করে? আর কিসের জন্য আন্দোলন করে?’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিভিন্নভাবে বিএনপির পিছে লেগেছে বিএনপির নিন্দুকেরা। তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির ঠ্যাকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। বিগত ১৫ বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা!’

তিনি বলেন, ‘আমি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি। আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমি কেন সেন্টমার্টিন, সাজেক, বাঘাইছড়ি যেতে পারব না? এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারও কাছে বিক্রি করে দেওয়ার জন্য না।’

মির্জা আব্বাস বলেন, ‘বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডর নামে কোনো শব্দ নাই। সরকারকে কি নতুন শব্দ আমদানি করে নাকি? বাংলাদেশের জনগণ ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডর দেবে কি না।’

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, ‘একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান যিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গা প্রত্যাহার করতে। বিদেশি শক্তির হাত থেকে একমাত্র বিএনপিই পারে বাংলাদেশকে রক্ষা করতে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে সভায় বিএনপির অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১

উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন