মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
রাজনীতি

মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান

চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরায় তাকে অভ্যর্থনা জানাতে যাওয়া সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৭ মে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদিন সকালে ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়ক মহাসড়কের দুই পাশের জড়ো হওয়া লাখো মানুষ স্বাগত জানান বেগম জিয়াকে।

এতে আরও জানানো হয়, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যাওয়া সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া ওই সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটির সদস্য যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ৬ মে সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে থেকে গাড়িতে করে তার গুলশানের বাসা ফিরোজায় যান বেগম খালেদা জিয়া।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা