বুধবার, ০৩ জুন ২০২৬
বুধবার, ০৩ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গাড়ি আটক, চালক শ্রীঘরে; তবুও ধরাছোঁয়ার বাইরে ‘শ্যাম কালা’! সিলেটে আওয়ামী লীগের ‘এজেন্ডা বাস্তবায়নকারী’ এখনো শিক্ষা বোর্ডের সচিব পদে! সিলেটে ভাড়া বাসার সিঁড়ি থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেয়ার সুপারিশ জাতিসংঘ কমিটির সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ তরুণ-তরুণী আটক রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন
advertisement
জাতীয়

চীন সফর শেষে দেশের উদ্দেশে ড. ইউনূস

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৯ মার্চ) বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ সময় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তা হং লেই।

এর আগে গত বুধবার (২৬ মার্চ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। সফর চলাকালে শুক্রবার (২৮ মার্চ) দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।

এছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শনিবার (২৯ মার্চ) সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)।

এই সম্পর্কিত আরো

গাড়ি আটক, চালক শ্রীঘরে; তবুও ধরাছোঁয়ার বাইরে ‘শ্যাম কালা’!

সিলেটে আওয়ামী লীগের ‘এজেন্ডা বাস্তবায়নকারী’ এখনো শিক্ষা বোর্ডের সচিব পদে!

সিলেটে ভাড়া বাসার সিঁড়ি থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার

স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেয়ার সুপারিশ জাতিসংঘ কমিটির

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ তরুণ-তরুণী আটক

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন