মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা কানাইঘাটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরীদের মহারাস উৎসব ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় , চালক উধাও ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত বিতর্কের মুখে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান লিসবনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
advertisement
জাতীয়

দুর্গাপূজা উপলক্ষ্যে ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (সমন্বয়-২ শাখা) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা শেষ হওয়ার পর ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখা যাবে।

বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার সারা দেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। বিদ্যুৎ সাশ্রয়ী নীতি এবং শ্রম আইনের বিধান অনুযায়ী এ সময়সূচি কার্যকর করা হয়।

তবে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার মতো বড় উৎসবের সময় ক্রেতাদের বাড়তি চাপ এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সাময়িকভাবে এ সময়সূচি শিথিল করে আসছে।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা

কানাইঘাটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরীদের মহারাস উৎসব

ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় , চালক উধাও

ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত

বিতর্কের মুখে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান

লিসবনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ