মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
সোনাই নদী কাস্টমস পোর্ট চালুর প্রক্রিয়া সিলেটে একদিনে সড়কে ঝরল চার প্রাণ সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএ’র সদস্য হলেন বিশ্বনাথের ড. মুজিবুর রহমান জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত পূর্ব বিশ্বনাথ সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
advertisement
জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন চীনা প্রেসিডেন্ট

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগের বিষয়ে সহযোগিতা করে আসছে।

দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে একসঙ্গে কাজ করেছে জানিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষার মধ্যেও চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক টিকে রয়েছে।


বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন উল্লেখ করে শি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে এবং কৌশলগত যোগাযোগ জোরদার করতে তিনি আগ্রহী।


তিনি আরও বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে চায় চীন। এর মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্বকে আরও গভীর ও দৃঢ় করা সম্ভব হবে।

শি জিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্কের এই অগ্রগতির সুফল বাংলাদেশ ও চীনের জনগণ আরও ভালোভাবে ভোগ করতে পারবেন।

এই সম্পর্কিত আরো

সোনাই নদী কাস্টমস পোর্ট চালুর প্রক্রিয়া

সিলেটে একদিনে সড়কে ঝরল চার প্রাণ

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী

তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএ’র সদস্য হলেন বিশ্বনাথের ড. মুজিবুর রহমান

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

পূর্ব বিশ্বনাথ সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন