রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার ৩ দিনের আল্টিমেটাম পেল সিলেট জেলা ও মহানগর যুবদল
advertisement
আইন-আদালত

শেখ হাসিনাকে ৮ মে তলব করেছে দুদক

ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। ০৭ মে দুদক সূত্রে জানা গেছে এ তথ্য।

সংস্থাটির উপ পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে।

ইতোমধ্যে দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানার এই আসামি জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদক সংশ্লিষ্টরা। এ সময় ক্ষমতায় থাকাকালে গত ১৫ বছর বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে, জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এতে লুটপাটের অন্যতম হোতা হিসেবে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান

সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ

বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন

‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক

সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

৩ দিনের আল্টিমেটাম পেল সিলেট জেলা ও মহানগর যুবদল