বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কলেজছাত্র নাঈম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, ৫ জনকে খালাস সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের সাহসী যাত্রা সাংবাদিক তুহিনের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শোক সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
advertisement
আইন-আদালত

বিমানবাহিনীর সাবেক প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও মেয়ে সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া এই অর্থ বিদেশে পাচারসহ নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে, যা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে টিম গঠন করা হয়েছে।

জানা যায়, শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের অন্য সদস্যরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ আব্দুল হান্নান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে বিধিনিষেধ আরোপ করা আবশ্যক।

▐ এই সম্পর্কিত আরো

কলেজছাত্র নাঈম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, ৫ জনকে খালাস

সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের সাহসী যাত্রা

সাংবাদিক তুহিনের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শোক

সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত