রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১ স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

নুসরাত-ভাবনা-জায়েদসহ ১৭ শিল্পী হত্যাচেষ্টা মামলার আসামি

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তাঁদের আসামি করা হয়েছে।

থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। গত ২৭ মার্চ তিনি মামলাটি করেন। তবে ভাটারা থানা মঙ্গলবার মামলাটি আমলে নেয়।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে—ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে। ফারিয়া ছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম বলেন, ‘১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমাদের কাছে সেটি পাঠানো হয়েছে। সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১

স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান

সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ

বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন

‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক

সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার