রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১ স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

‘শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে ২০০ গুমের প্রমাণ মিলেছে’

প্রায় ২০০টি গুমের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক বিচারপতি, সাবেক সচিব, সাবেক পুলিশ-সেনা কর্মকর্তাসহ ১৯ জনকে হাজির করা হয়। আগামী ২০ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটার বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য-উপাত্ত জড়ো করা হয়েছে।

তাজুল ইসলাম বলেন, তদন্তে এমন সব সাক্ষ্যপ্রমাণ উঠে এসেছে; যা থেকে স্পষ্ট যে, অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন। ভিকটিমদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি ভিডিও ফুটেজ ও ড্রোন ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

ট্রাইব্যুনাল জানায়, তদন্ত শেষ হলে প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে মামলাটি প্রসিকিউশনের জন্য প্রস্তুত করা হবে। এরপর অভিযোগ গঠন, শুনানি এবং বিচারিক কার্যক্রম শুরু হবে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১

স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান

সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ

বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন

‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক

সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার