মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান সুনামগঞ্জে মিছিলে নেতৃত্ব - সিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
advertisement
ইসলাম

ঈদ ২৭ নাকি ২৮ মে, যা জানা গেল

মহান ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আর কিছুদিন পরেই পালিত হবে পবিত্র হজ এবং তারপরে ঈদুল আজহা। এরই মধ্যে অনেক দেশ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনার কথা বলেছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সৌদির ক্যালেন্ডার অনুসারে, আগামী ১৬ মে সেখানে জিলকদের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ মে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হবে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান

শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত

চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান

সুনামগঞ্জে মিছিলে নেতৃত্বসিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা

জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল