রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নিহত ১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয়। বাকি ৬ জন নেপাল ও ঘানার নাগরিক বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর, গালফ নিউজের।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটিতে ২৬ জন শ্রমিক ছিলেন। ভোরে কাজে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এদিকে জেদ্দায় ভারতের কনস্যুলেট এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কনস্যুলেটের পক্ষ থেকে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ ঘটনায় শোক জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) করা পোস্টে জয়শঙ্কর জানান, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি শোকাহত।

তিনি আরও বলেন, জেদ্দায় কনসাল জেনারেলের সঙ্গে কথা হয়েছে। হতাহত ভারতীয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন