রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল প্রেসক্লাব কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ
advertisement
আন্তর্জাতিক

গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শিগগিরই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রতি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর স্থানীয় সময় শনিবার এ অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন।

রোববার ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো গাজাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে একটি করিডোর তৈরি করা। এই করিডোর ব্যবহার করেই গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে একটি খসড়া পরিকল্পনাও তৈরি করা হয়েছে।

যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলেছে ইসরাইলি সেনাবাহিনী। তবুও নিজেদের ‘সেনা সরিয়ে নিতে’ এবং সরকারের সঙ্গে হামাসের যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

তবে ইসরায়েল ঠিক কবে নাগাদ তাদের সেনাদের গাজা থেকে সরিয়ে নেবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যমটি।

এর আগে, আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া এবং শিন-বেতের প্রধান রোনেন বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার

কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল প্রেসক্লাব

কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১,

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা

কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ