বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নবীগঞ্জে কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ এমসি কলেজ ধর্ষণ মামলার রায় - মামলা নষ্টের চেষ্টা করেছিল আগের প্রশাসন: অ্যাডভোকেট জামান শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩ কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার বালু লুট, লন্ডন প্রবাসী দম্পতিকে হত্যার হুমকি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
advertisement
আন্তর্জাতিক

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনিও ৯০ শতাংশ শেষ।

সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।

তার মতে, ইরানের কোনো নৌবাহিনী নেই। কোনো বিমানবাহিনী নেই। সব শেষ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের সব নেতাই নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, তাদের সেরা নেতারা নিহত হয়েছেন। তারা আর নেই। খোমেনিও নেই। তার ছেলে ৯০ শতাংশ শেষ।

তবে ট্রাম্প তার বক্তব্যে ১৯৮৯ সালে মারা যাওয়া ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির নাম উল্লেখ করলেও, প্রসঙ্গ অনুযায়ী তিনি সাম্প্রতিক হামলায় নিহত আলি খামেনিকেই বোঝাতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি বিমান হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে চলতি মাসে ইরান ও ইরাকে অনুষ্ঠিত তার বাবার দাফন ও শোকানুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর ট্রাম্প এমন মন্তব্য করলেন । একই সঙ্গে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর অবরোধ কার্যকর করছে এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থ আদায় করবে।

এই সম্পর্কিত আরো

নবীগঞ্জে কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ

এমসি কলেজ ধর্ষণ মামলার রায় মামলা নষ্টের চেষ্টা করেছিল আগের প্রশাসন: অ্যাডভোকেট জামান

শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার বালু লুট, লন্ডন প্রবাসী দম্পতিকে হত্যার হুমকি

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ