মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন বাংলাদেশের ডালটন জহির ওসি ওমর ফারুক - মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরুন, পুলিশ সহযোগিতা করবে জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস লেনদেন কর্মসূচি বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময় ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ সুনামগঞ্জে খালে ভাসছিল দৃষ্টিপ্রতিবন্ধীর লাশ জুলাইয়ের নামে নতুন রাজনৈতিক কর্তৃত্বের আশঙ্কা ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়
advertisement
বিনোদন

কুপ্রস্তাবের শিকার ফাতিমা সানা শেখ

শোবিজের অনেক তারকাই ‘কাস্টিং কাউচ’-এর শিকার হন। এবার এ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অভিনয়ের জন্য প্রায়ই প্রশংসা পান তিনি। কিন্তু বলিউড সফরের প্রথম দিকে তাকেও কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। একাধিকবার এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। দক্ষিণ ভারতীয় ছবির জগতে প্রথম এমন অভিজ্ঞতার শিকার হন ফাতিমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাস্টিং এজেন্ট আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি সব কিছু করতে রাজি তো? আমি বলেছিলাম, আমি পরিশ্রম করবো এবং চরিত্রের জন্য যা প্রয়োজন, সেটা করবো। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন। আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চেয়েছিলাম, কতো নিচে নামতে পারেন তিনি। এমনই আরও এক অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, হায়দরাবাদে একদিন আমরা একটা ঘরের মধ্যে ছিলাম। প্রযোজকরা জানিয়েছিলেন, লোকজনের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। বুঝতেই পারছিলাম, কী বলতে চাইছেন তারা। তবে সরাসরি কিছু বলছিলেন না। ২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু সিনেমায় অভিনয় করেছিলেন। কিন্তু তার পর থেকে আর কোনো দক্ষিণী ছবিতে দেখা যায়নি তাকে। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন তিনি। বলিউডে তার প্রথম ছবি ‘দঙ্গল’। আমির খানের সঙ্গে সেই ছবি করে প্রশংসা পান অভিনেত্রী। পরে ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী দিনে তাকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জয়সা কোই’-এর মতো সিনেমায়।

এই সম্পর্কিত আরো

চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন বাংলাদেশের ডালটন জহির

ওসি ওমর ফারুক মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরুন, পুলিশ সহযোগিতা করবে

জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস লেনদেন কর্মসূচি

বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়

ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

সুনামগঞ্জে খালে ভাসছিল দৃষ্টিপ্রতিবন্ধীর লাশ

জুলাইয়ের নামে নতুন রাজনৈতিক কর্তৃত্বের আশঙ্কা

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়