মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

রমনায় সুনামগঞ্জের কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকার রমনার অভিজাত একটি ভবনের নবম তলার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সুনামগঞ্জের কিশোরী গৃহকর্মী সুফিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।। সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে রমনা থানা পুলিশ।

সুফিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। পরিবারটির অভাব-অনটনের সংসারে কিছুটা সহায়তার আশায় কয়েক মাস আগে তাকে ঢাকায় পাঠানো হয় গৃহকর্মীর কাজে। কাজ পেয়েছিলেন রমনা এলাকার ‘দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানী কলোনি’তে, একজন চিকিৎসকের বাসায়।

কিন্তু ভাগ্য যেন নির্মম পরিহাস হয়ে ধরা দিলো। সোমবার ভোরে বাসার বাথরুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় ওড়না পেঁচানো অবস্থায়। পুলিশ জানায়, বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হয়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, 'সুফিয়া গত ৮ মাস ধরে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। গৃহকর্তা ও গৃহকর্ত্রী কক্সবাজার বেড়াতে গেছেন। ঘটনার সময় বাসায় ছিলেন তিন গৃহকর্মী, একজন গাড়িচালক ও গৃহকর্তার এক মেয়ে।'

তিনি বলেন, 'প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছি, তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।'

তথ‍্যসূত্র : সময় টিভি

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত