বুধবার, ০৩ জুন ২০২৬
বুধবার, ০৩ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গাড়ি আটক, চালক শ্রীঘরে; তবুও ধরাছোঁয়ার বাইরে ‘শ্যাম কালা’! সিলেটে আওয়ামী লীগের ‘এজেন্ডা বাস্তবায়নকারী’ এখনো শিক্ষা বোর্ডের সচিব পদে! সিলেটে ভাড়া বাসার সিঁড়ি থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেয়ার সুপারিশ জাতিসংঘ কমিটির সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ তরুণ-তরুণী আটক রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন
advertisement
সারাদেশ

সিলেটসহ দেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

টানা পাঁচ দিন সিলেটসহ সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৭ মে) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এদিন সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ি, সিরাজগঞ্জ, চাঁদপুর, বান্দরবান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও ঝিনাইদহ জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

রোববারের (১৮ মে) আবহাওয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারের (১৯ মে) আবহাওয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২০ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২১ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ৫ দিনে বজ্রবৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এই সম্পর্কিত আরো

গাড়ি আটক, চালক শ্রীঘরে; তবুও ধরাছোঁয়ার বাইরে ‘শ্যাম কালা’!

সিলেটে আওয়ামী লীগের ‘এজেন্ডা বাস্তবায়নকারী’ এখনো শিক্ষা বোর্ডের সচিব পদে!

সিলেটে ভাড়া বাসার সিঁড়ি থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার

স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেয়ার সুপারিশ জাতিসংঘ কমিটির

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ তরুণ-তরুণী আটক

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন