বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
advertisement
সারাদেশ

টিকটকে পরিচয়

প্রেমের টানে মুসলিম তরুণীর বাড়িতে হাজির হিন্দু তরুণী

টিকটকে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম—অবশেষে ‘বিয়ে’র দাবি। সমকামিতার সম্পর্কের টানে গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে ছুটে আসে এক তরুণী। ভালোবাসার স্বীকৃতির দাবি নিয়ে হাজির হয় প্রেমিকার বাড়িতে।

ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা এক তরুণী হিন্দু। নাম আরোহী, বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। অপর তরুণীর নাম রিতু। সে ধর্মে মুসলিম। থাকেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর তালুকদার বাড়িতে। বর্তমানে আরোহী রিতুর বাড়িতেই অবস্থান করছেন।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্থানীয়দের চমকে দিয়ে তারা রিতুর বাড়িতে এসে জানায়, একে অপরকে ভালোবেসে তারা বিয়ে করেছে। তবে তাদের কাছে কোনো বৈধ বিবাহের প্রমাণপত্র ছিল না।

তারা জানায়, চলতি বছরের জানুয়ারিতে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক, এবং সম্প্রতি নিজেদের মধ্যে বিবাহ সম্পন্ন করে বলে দাবি করে। আরোহী বলেন, ‘আমরা আবেগে নয়, মন থেকেই ভালোবেসেছি।’


এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহ আলম জানান, ‘আরোহী নিখোঁজ ছিলেন উল্লেখ করে তার পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। সেই ভিত্তিতে তাকে ফরিদগঞ্জ থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

 

আইন অনুযায়ী, সমলিঙ্গের বিয়ে বাংলাদেশে স্বীকৃত নয়। তাই আইনগত দিক থেকেও ঘটনাটি এখন তদন্তাধীন। তবে দুই কিশোরীর এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা ও সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

এই সম্পর্কিত আরো

দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা

শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ

অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন

কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার

ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল