বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
advertisement
সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের ১০ জন গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ১০ জন হলো- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমদ নির্ঝর (২৮), মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশবিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮), শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০), মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদ এম আর রহমান (৫০), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহরিয়ার (৫৮), ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস কাঞ্চন (৬৪), ৩৩ নম্বর বংশাল ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮), ঢাকা মহানগর উত্তর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল হাসান রতন (৩৪) ও উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)।

তালেবুর রহমান বলেন, দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুমকে এবং রাত আনুমানিক ১টার দিকে মগবাজার এলাকা থেকে মো.হাবিবুল হাসান রতনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম।

অন্যদিকে ১৯ এপ্রিল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাব্বির আহমদ নির্ঝরকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। একইদিন সকালে ডিবি-গুলশান বিভাগের একটি টিমের অভিযানে উত্তর বাড্ডা এলাকা থেকে রবিন দেওয়ানকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ডিবি-রমনা বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে শনিবার ফুলবাড়িয়ার আনন্দবাজার থেকে ইব্রাহিম খলিল ওরফে কালুকে এবং সন্ধ্যায় উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে কামরুল আহসান নিশাদকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবনকে গ্রেফতার করে এবং একই দিন রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটের দিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওহিদ এম আর রহমানকে গ্রেফতার করে।

তালেবুর রহমান বলেন, শনিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ডিবি-সাইবার বিভাগের একটি টিম মগবাজার এলাকা থেকে শামীম শাহরিয়ারকে গ্রেফতার করে। অন্যদিকে, ১৯ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ী এলাকা থেকে মো. ইলিয়াস কাঞ্চনকে গ্রেফতার করে।

গ্রেফতার ১০ জন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা সংঘব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে বলেও জানান তিনি।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

এই সম্পর্কিত আরো

দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা

শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ

অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন

কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার

ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল