রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী ‘শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার নিয়ে টালবাহানা চলবেনা’ শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ মদিনা মার্কেটের ঘটনা - তদন্তে নির্দোষ সজিব-রাব্বানী-রাসেল, গিয়াস ও রিপন বহিষ্কৃত সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা
advertisement
সারাদেশ

ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ, অতঃপর বিয়ে

ভালোবাসার মানুষকে পেতে দিপক দাস (২৫) নামের এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন উম্মে হাবিবা (১৯) নামের এক তরুণীকে। দিপক নাম পরিবর্তন করে মো. আদিল মাহমুদ রেখেছেন। আজ সোমবার দুপুরে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামে এই ঘটনা ঘটেছে।


পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের বোরহান উদ্দিন ও লাইজু আক্তার দম্পতির মেয়ে উম্মে হাবিবা। অপর দিকে একই এলাকার ঝাউতলা গ্রামের কিরণ দাস ও রেণু দাসের ছেলে দিপক দাস। দিপক স্থানীয় উপজেলা পরিষদে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত আছেন। সম্পর্ক গড়ে ওঠায় তাঁরা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। গত শনিবার তাঁরা দুজনে ঢাকায় একটি বাড়িতে আশ্রয় নেন। পরে রোববার আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।

এদিকে উম্মে হাবিবার পরিবার পুলিশের সহায়তায় রোববার রাতে তাঁদের দুজনকে উদ্ধার করে কালকিনি থানায় নিয়ে আসেন। পরে হাবিবার পরিবার বিয়ের স্বীকৃতি দিয়ে তাঁদেরকে বাড়িতে নিয়ে গিয়ে আজ দুপুরে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী পুনরায় তাঁদের বিয়ে দেন। এ সময় দিপক দাস নিজ নাম পরিবর্তন করে মো. আদিল মাহমুদ রাখেন।

জানতে চাইলে হাবিবার মা লাইজু আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘দিপককে আমাদের বাড়িতে আনার পর ইসলামি শরিয়ত মোতাবেক তাকে কালেমা পড়ানো হয়েছে এবং ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আমরা আবার বিয়ে দিয়েছি।’

দিপকের বড় ভাই বিপ্লব বলেন, ‘আমার প্রাপ্তবয়স্ক ছোট ভাই দিপক স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণীকে বিয়ে করেছে।’ দিপক বলেন, ‘আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে উম্মে হাবিবাকে বিয়ে করেছি। এখন আমার নাম মো. আদিল মাহমুদ।’

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা  বলেন, অভিযোগ পেয়ে উম্মে হাবিবা ও দিপককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাঁদের দুজনকে ওই মেয়ের পরিবার নিয়ে গেছে।

ইউএনও উত্তম কুমার দাস বলেন, ‘নোটারির মাধ্যমে দিপক ধর্মান্তরিত হয়ে ওই তরুণীকে বিয়ে করেছে বলে জানতে পেরেছি।’

এই সম্পর্কিত আরো

‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

‘শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার নিয়ে টালবাহানা চলবেনা’

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১

মদিনা মার্কেটের ঘটনা তদন্তে নির্দোষ সজিব-রাব্বানী-রাসেল, গিয়াস ও রিপন বহিষ্কৃত

সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা