শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত
advertisement
সারাদেশ

বাসায় ফেরার পথে দম্পতিকে কুপিয়ে আহত, আটক ২

রাজধানীর উত্তরায় বাসায় ফেরার পথে এক দম্পতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/এ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।


আহতরা হলেন— মেহেবুল হাসান (৩৬) ও মোছা. ইফতি (৩০)। আটককৃতরা হলেন— শেরপুরের শ্রীবর্দী উপজেলার বেষ্টমীচর গ্রামের আল আমিনের ছেলে মোবারক মিয়া (২২) ও গাজীপুরের টঙ্গীর বাজার বস্তির কৃষ্ণ রায়ের ছেলে রবি রায় (২১)।

ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান  বলেন, ভুক্তভোগী মেহেবুল হাসান ও তাঁর স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় তিনজন দুটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্যক্ত করছিল। এক পর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিকশাকে ধাক্কা দেয়। তখন হাসান ও রিকশাওয়ালার সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। ওই তিনজনের কারো কাছ থেকে খবর পেয়ে আরো দুজন ধারালো অস্ত্র নিয়ে আসে। তাঁরা এসেই স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

ওসি হাফিজ আরও বলেন, ‘দুই মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটকের সময় তাঁদের শরীরে রক্ত দেখা যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার

বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত