মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিশাত গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার (একাংশের) যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল কবির নিশাতকে আটক করা হয়েছে। রোববার গভীর রাতে রাজধানীর উত্তর কাফরুল থেকে তাকে আটক করে কাফরুল থানার পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে সরকারবিরোধী ষড়যন্ত্র করে আসছিলেন নিশাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। এমন খবর পেয়ে উত্তর কাফরুলের একটি বাসায় অভিযান চালায় কাফরুল থানার এসআই আফজাল হোসেন। পরে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, নিশাতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এদিকে নিশাতের আটকের খবরে পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক নারীর সঙ্গে নিশাতের আপত্তিকর অনেক ছবি ভাইরাল হয়। সাবেক চিফ হুইপ আসম ফিরোজ ও তার ছেলে রায়হান সাকিবের ঘনিষ্ঠজন হওয়ায় নিশাতের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতেন না। দলের সিনিয়র নেতাকর্মীরাও নিশাতের নারী কেলেঙ্কারিসহ নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিব্রতবোধ করতেন। তখন নিশাতের একছত্র আধিপত্যের কারণে সিনিয়র অনেক নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েন।

সোমবার নিশাতের আটকের খবর জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নারী কেলেঙ্কারিসহ আওয়ামী লীগ আমলের নানান বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়টি সামনে নিয়ে আসছেন।

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত