মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

আগুন নেভাতে গিয়ে ১৭ আনসার সদস্য আহত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অন্তত ১৭ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচ হাসপাতালে এবং বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে প্রায় এক হাজার আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছেন। এর মধ্যে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে ১৭ জন সদস্য আহত হয়েছেন।

বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তীব্র ধোঁয়া এবং দাহ্য পদার্থের কারণে আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনী, নৌ বাহিনী, সেনাবাহিনী, সিভিল এভিয়েশন, পুলিশ, আনসার এবং বিভিন্ন সংস্থার সদস্যরা সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।

এদিকে আহত আনসার সদস্যদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাদের বেশিরভাগই শ্বাসকষ্ট ও পোড়া ধোঁয়ার কারণে আহত হয়েছেন।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত