বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
advertisement
সারাদেশ

মুগদায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি

মাদকাসক্তির বিস্তার রোধে তরুণদের সচেতন করে তুলতে রাজধানীর মুগদায় আলোচনা সভা ও শপথ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।

মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় ধরনের হুমকি সৃষ্টি করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাও সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, তরুণদের শক্তিকে সমাজ উন্নয়নের কাজে কাজে লাগাতে বসুন্ধরা শুভসংঘ ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে একটি চলমান সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এ ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণ সম্পাদক সাগর হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতার পাশাপাশি পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সমন্বিত উদ্যোগই হতে পারে কার্যকর সমাধান।

কর্মসূচির একপর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে তারা নিজেদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।

আবদুল হান্নান মিলটনের সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতি সোহান আহমেদ ও সাধারণ সম্পাদক সাগর হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত তরুণরা মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা

শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ

অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন

কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার

ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল