বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
advertisement
সারাদেশ

দেশে একদিনে রেকর্ডসংখ্যক হাম রোগী শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ শিশু এবং বাকি ৪ জনের শরীরে হামের উপসর্গ ছিল। আর একই সময়ে ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৪২৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৮ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ৬৩১ জন। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এই নিয়ে সরকারি হিসেবে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০৫ শিশু।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২১ মে সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৫৯ হাজার ২৭৯ জনের শরীরে। আর এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৮ হাজার ২৭৫ জনের শরীরে। এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। এছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ২ জন চট্টগ্রামে ৪ জন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৫৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে রোগী রয়েছে ১২৫জন।

সরকারি হিসেবে বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত নিশ্চিত হামে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৪৯ শিশুর মৃত্যু হয়েছে। আর এ বিভাগে ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ১৬০ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে ৭৮ জন, সিলেট ৪০ জন , চট্টগ্রামে ৩৯ জন, ময়মনসিংহে ৩৪ জন, বরিশালে ২৯ জন, খুলনাতে ২১ জন এবং রংপুর বিভাগে ৪ জন ‘সন্দেহজনক হামে’ উপসর্গে মৃত্যু হয়েছে।

এই সম্পর্কিত আরো

দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা

শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ

অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন

কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার

ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল