শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল কুলাউড়ায় সিরাজুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল মিজানুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আশিক তাহিরপুরে বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ শান্তিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রাথমিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার ফের গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গোলাবারুদ-অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শিক্ষাই দেশের উন্নয়নের মূলভিত্তি: এমপি তাহসিনা রুশদীর চুনারুঘাটে আমুরোড হাই স্কুলে সদস্য পদে মনোনয়ন জমা
advertisement
ক্যাম্পাস

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: ৭ সদস্যের তদন্ত কমিটি করল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় সাম্য নিহত হন। এ ঘটনায় আজ বুধবার কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর শারমীন কবির। পাশাপাশি ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্বে থাকবেন।

তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার

হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল

কুলাউড়ায় সিরাজুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মিজানুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আশিক

তাহিরপুরে বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ

শান্তিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রাথমিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

শনিবার ফের গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা

গোলাবারুদ-অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

শিক্ষাই দেশের উন্নয়নের মূলভিত্তি: এমপি তাহসিনা রুশদীর

চুনারুঘাটে আমুরোড হাই স্কুলে সদস্য পদে মনোনয়ন জমা