রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

প্রেমের টানে বিশ্বনাথ থেকে টিকটকার তরুনী নিখোঁজ, পাবনা থেকে উদ্ধার

প্রেমের টানে ঘরছাড়া সিলেটের বিশ্বনাথের এক স্কুলছাত্রীকে পাবনা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে পরে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামের নানাবাড়িতে থেকে স্থানীয় রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজের নবম শ্রেণিতে অধ্যয়ন করছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মোহনা বেগম (১৬)। গত ২৯ ডিসেম্বর সকালে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তাঁর খোঁজ পাচ্ছিলো না পরিবার। বন্ধ পাওয়া যায় মোহনার ব্যবহৃত মুঠোফোনও (যার নাম্বার ০১৩০১-৪১৩৬৪৫)। এ ঘটনায় ২ জানুয়ারি বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (নাম্বার ৬৯) করেন তাঁর মা সাজনা বেগম। এরপর মোহনার খোঁজে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামে তাঁর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তারা।  

থানা পুলিশ সূত্র জানায়, টিকটক করতে গিয়ে মোহনার সাথে পরিচয় ঘটে পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭)। পরিচয় থেকে দু’জনের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। গত ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন মোহনা। তবে, প্রেমিক শামীমের বাড়ি পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে মোহনাকে উদ্ধার করলেও শামীমকে আটক করতে পারেনি পাবনা সদর থানা পুলিশ।

নিখোঁজ স্কুলছাত্রী মোহনাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। তিনি বলেন, ‘এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’  

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী