বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে পরিত্যক্ত কক্ষ থেকে ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল র‌্যাব

সিলেটের বিশ্বনাথে উপজেলা লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামস্থ রেলক্রসিং সংলগ্ন রেলওয়ের একটি পরিত্যক্ত কক্ষ (সিগন্যাল কক্ষ) থেকে ৩টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৯’র একটি দল।


এরপর ঢাকা থেকে আগত র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নিরাপদে উদ্ধারকৃত ককটেল তিনটি নিষ্ক্রিয় করে।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার আতাপুর গ্রাম এলাকাস্থ রেলক্রসিং সংলগ্ন রেলওয়ের একটি পরিত্যক্ত কক্ষে (সিগন্যাল কক্ষ) এলাকাবাসীর কয়েকজন ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত বিষয়টি র‌্যাব-৯’কে অবহিত করে। এরপর র‌্যাব-৯’র উপ-অধিনায়ক মেজর আব্দুল মুকিত নাফিসের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম ঘটনাস্থলে এসে ককটেলগুলো গিরে রেখে বিষয়টির ব্যাপারে হেড কোয়ার্টারকে অবগত করে। এরপরে বিকেল ৪টার দিকে র‌্যাব-৯’র বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের উপ-সহকারী পরিচালক মশিউর রহমানের নেতৃতেৃ বিশেষ দল এসে উদ্ধারকৃত ৩টি ককটেল নিরাপদে নিষ্ক্রিয় করে।
 

ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯’র উপ-অধিনায়ক মেজর আব্দুল মুকিত নাফিস বলেন, গত (রোববার) রাতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং বিষয়টি হেড কোয়ার্টারকে অবহিত করি। এরপর আজ (সোমবার) বিকেল ৪টার দিকে হেড কোয়ার্টার থেকে আসা বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের একটি বিশেষজ্ঞ দল নিরাপদে উদ্ধারকৃত ৩টি ককটেল নিষ্ক্রিয় করে। ফরেনসিক রির্পোটের জন্য এর নমুনা সংগ্রহ করা হয়েছে, উচ্চতর পরীক্ষার জন্য।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত