রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহনসংকট
advertisement
সিলেট বিভাগ

ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযান ২২টি ভাইব্রেটর ও ১৮১টি নৌকা ধ্বংস

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নাম্বার এলাকায় অভিযান চালিয়েছে বিজিবি, পুলিশ, আরএনবি ও আনসার বাহিনী সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এ সময় তারা অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ২২টি ভাইব্রেটর মেশিন, ১৮১টি নৌকা ভাংচুর করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলেট জনি রায় ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আবুল হাসনাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ, বাংলাদেশ  রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোঃ আজমাঈন মাহতাব, আরএনবির কমান্ডেন্ট মোঃ শফিকুল ইসলাম,  বিজিবি কালাসাদেক কোম্পানি কমান্ডার সুবেদার মহিব উল্যা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ভাইব্রেটর ও নৌকা ধ্বংস করা হয়। টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর সাদা পাথর ও বাঙ্কার এলাকায় চলছে পাথর লুটের মহোৎসব। সেখান থেকে প্রথমে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয়। ধীরে ধীরে শুরু হয় রেলওয়ের জমি খোঁড়ে পাথর লুটপাট। কিছুদিনের ভিতর পাল্টে যায় সেখানের চিত্র। শুরু হয় সবকিছু হরিলুট। ধ্বংস হতে থাকে সরকারি স্থাপনা ও জমি। কেটে নেওয়া হয় শতশত গাছ। কিছুদিন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এরপরে রাতে রোপওয়ে বাঙ্কার এলাকা থেকে লুট হচ্ছে কোটি কোটি টাকার পাথর।

এই সম্পর্কিত আরো

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহনসংকট