মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাট সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা

সিলেটের গোয়াইনঘাট দমদমীয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ওপর চোরাকারবারীদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় থানায় মামলাও হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদি হয়ে সিলেটের গোয়াইনঘাট থানায় এই মামলা করেন। এর পরের দিন মামলাটি থানায় রেকর্ড করা হয়।


মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে দমদমীয়া সীমান্তে ভীতরগুল নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সীমান্তের ১২৬১ পিলারের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভীতরগুল নামক স্থানে চোরাকারবারিরা ভারত থেকে ভারতীয় গরু আনছিল। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে ৪০ থেকে ৫০ বিবাদী অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে। এ সময় ধারালো দা দিয়ে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর বাম হাতের কবজির নিচে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। চোরাকারবারীরা পরবর্তীতে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। অভিযানে দুটি ভারতীয় গরু আটক করা হয়। গুরুতর আহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, দমদমীয়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। বিজিবি সদস্যদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি