রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে ডেভিল হান্টের বিশেষ অভিযানে সাবেক কমিশনার মিজান গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-এর অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্টাতা সভাপতি, সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান (৫৫ )কে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিজান পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আব্দুল জব্বারের পুত্র ।

পুলিশ সুত্রে জানাযায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান এর দিকনির্দেশনায় এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে গন্ধ্যা গ্রামের নিজ বাড়ী থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়েছে।

 গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত স্পেশাল মামলায় নং-১৫, তারিখ ১৯/০২/২০২৫ইং তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে প্রাথমিকভাবে প্রমান পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলায় জড়িত থাকার প্রমান তদন্তে পাওয়া গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান সবসময় অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত মিজান ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে আটক সাবেক কমিশনার মিজানুর রহমানকে পৌর সভার গন্ধ্যা  এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলায় জড়িত থাকার প্রমান তদন্তে পাওয়া গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি শেখ কামরুজ্জামান বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট অভিযানে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।অভিযান সবসময় অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেপতার কৃত মিজান ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে মিজানকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত