রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে জামায়াতের প্রার্থী সেলিমের উদ্যোগে শুরু হচ্ছে উন্নয়নমূলক কাজ

বিয়ানীবাজার সরকারি কলেজে বহুল প্রতীক্ষিত ১০তলা ভবন নির্মাণকাজ এবং শিবপুর-বহরগ্রাম সংযোগ সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার কামিল মাদরাসায় এক সংবাদ সম্মেলনে এ সুখবর দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগরী উত্তর আমির ও সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন।

তিনি জানান, বিয়ানীবাজার সরকারি কলেজের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১০তলা ভবন নির্মাণ কাজটি পুনরায় শুরু হবে। এ কাজে বরাদ্দ দেওয়া হয়েছে ভবনটি নির্মাণ হলে শিক্ষার্থীদের পাঠদান, ল্যাবরেটরি ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও আধুনিক হবে।

এছাড়া স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী শিবপুর-বহরগ্রাম সেতুর কাজও শুরু হচ্ছে। সেতুটি নির্মাণ হলে বিয়ানীবাজার ও আশপাশের জনপদের হাজারো মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন বলেন, আমার নির্বাচনী এলাকায় মানুষের চাহিদা ও প্রত্যাশা পূরণে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কলেজ ভবন ও সেতু নির্মাণ কাজ শুরু হলে স্থানীয়রা উপকৃত হবেন এবং উন্নয়নের ধারায় বিয়ানীবাজার আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, পৌর আমীর কাজী জমির হোসাইন এবংস্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত