রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসির চৌধুরীর সমর্থকদের মিছিল-সমাবেশ

সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরীর সমর্থকরা বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দিরাই থানা রোডস্থ বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে কার্যালয়ে সমবেত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদাই মিয়া ও পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমূখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনে দিরাইয়ের নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণের প্রশংসা করেন। পাশাপাশি নাসির উদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার উপজেলা সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত