রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

বিনা ভোটের এমপি নাহিদ কোন উন্নয়ন করতে পারেননি

বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিয়ানীবাজার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও আসন্ন নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও বিনা ভোটের এমপি নাহিদ বিয়ানীবাজার-গোলাপগঞ্জে কোন উন্নয়ন করতে পারেননি। তিনি হাসিনার পা টিপে রাতের ভোটে এমপি নির্বাচিত হন। এ কারণে জনগণের সাথে তার কোন সম্পৃক্ততা ছিলনা। তার এমপিত্বকালে এই আসনে কেবল লুটপাট হয়েছে। সেই লুটপাটকারী চোরের দল পালিয়ে গেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন কেবল নির্বাচন চান। কারণ একটি নির্বাচিত সরকার না থাকলে দেশের কাংখিত উন্নয়ন হয়নি। বিএনপি নির্বাচনী রোডম্যাপ দাবী করেছিলো। সরকার ফেব্রæয়ারীতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা এই ঘোষণাকে স্বাগত জানাই। তিনি আরোও বলেন, বিএনপি থেকে এখন অনেকেই মনোনয়ন চান। তাদেরকে স্বাগত জানিয়ে তিনি জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন।

আবুল কাহের চৌধুরী শামীম বলেন, দল যাকে মনোনয়ন দিবে, আমরা সবাই তার পক্ষে থাকবো। তবে কর্মীদের কাছে কার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে, তা বিচার করার দায়িত্ব দেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বেহেস্তের কথা বলে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানাতে চায়। এখন তারা নির্বাচন চায়না, পিআর চায়। বিএনপি এসব পিআর-টিআর চায়না। তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান তিনি।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী শাহীনুর ও নজরুল ইসলাম খান, সিলেট জেলা বিএনপি নেতা অহিদ আহমদ তালুকদার, সহ-সভাপতি দেলোওয়ার হোসেন মুক্তা, আতাউর রহমান, হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, সাইফুর রহমান, নুরুল কিবরিয়া প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত