রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে হাঁস নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে হাঁস নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) ভোর রাত আড়াইটার দিকে সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইমরান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

এর আগে ঘটনার দিন ইমরানের বাবা শাহাপুর গ্রামের রকিব আলীকে আটক করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে তাদেরকে  আদালতে প্রেরণ করা হয়েছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিন দিবেন বলেও জানান তিনি। 

 

পুলিশ জানায়, নিহত সাইদুর রহমান ও তার ভাইদের একটি হাঁসের খামার ছিল। সম্প্রতি ইমরান ধানক্ষেতে বিষ প্রয়োগ করলে হাঁসগুলো সেখানে গিয়ে খাবার খায় এবং এতে প্রায় ১০-১৫টি হাঁস মারা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।  

 

শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর শাহাপুর গ্রামে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে সাইদুর রহমান ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাইদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুই ভাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় ধস্তাধস্তিতে ইমরানের মা-ও গুরুতর আহত হন। এ ঘটনার পর নিহতের পরিবার কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত