রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে ধানখেত থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকার একটি ধানখেত থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হওয়া সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারের ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। 

রোববার (৩১ আগস্ট) দুপুরে সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন।


চঞ্চল গোয়ালা জানান, দুপুরের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পান যে ধান কাটার সময় একটি অজগর সাপ দেখা গেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, সাপটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা স্থানীয়দের কাঁচি দিয়ে আঘাতের কারণে হয়েছে। প্রায় ১০ কেজি ওজনের সাপটিকে উদ্ধারের পর প্রথমে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নেওয়া হয়। তিনি আরও জানান, সাপটি সুস্থ হয়ে উঠলে এটিকে আবার বনে অবমুক্ত করা হবে।


তিনি স্থানীয়দের সাপ না মারার পরামর্শ দিয়ে বলেন, এগুলো নির্বিষ এবং প্রকৃতির বন্ধু। বৃষ্টির কারণে ছড়ার পানির স্রোতে ভেসে আসতে পারে।


লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, অজগরটি কিছুটা আঘাতপ্রাপ্ত। চিকিৎসা শেষে সুস্থ করে এটিকে নিরাপদে অবমুক্ত করা হবে। বনসংলগ্ন এলাকার মানুষ সাপ দেখলে হত্যা না করে বন বিভাগ বা সংরক্ষণকর্মীদের খবর দেবেন।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত