মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে লুট হওয়া ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ফেলা হলো নদীতে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারেও অভিযানে নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।


অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে প্রায় ৩ হাজার ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর ফের জাফলং জিরো পয়েন্টে নৌকা দিয়ে ফেলা হয়েছে।


অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের জিরোপয়েন্ট থেকে কিছু দুষ্কৃতিকারী রাতের আধারে বৃষ্টি মধ্যে কিছু পাথর সরিয়ে ফেলছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেই। এরপর থেকে ২৪ ঘন্টা পুলিশ-বিজিবির টহল অব্যাহত আছে।


তিনি আরও বলেন, পাথরগুলো যেখানে সরানো হয়েছে, আমরা সেখান থেকে খুঁজে বের করে প্রায় তিন হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। আরও যে যে জায়গায় এসব পাথর পাওয়া যাবে, আমরা তা উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ করে যাবো। চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।


এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়সহ পুলিশ ও বিজিবি'র সদস্যরা উপস্থিত ছিলেন। 

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?