মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে মাটি ভরাটের জের প্রাণ গেল গৃহিণীর

সিলেটের গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ী ইউনিয়নের পুরানমহল গ্রামে মাটি ভরাটের জের ধরে সায়না বেগম (৩৬) নামের এক গৃহবধু খুনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সায়না বেগম পুরানমহল গ্রামের ইমদাদ উল্লার স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করেন নিহত খুন হওয়ায় মহিলার ছোট ভাই একই উপজেলার শনিরগ্রামের আব্বাস (২৮)।

নিহত মহিলার ভাই জানান, তার বোন সায়ানা বেগমের ঘরের পিছনে তার ভাসুরের ছেলেরা জোরপূর্বক মাটি ভরাটের চেষ্টা করলে এতে সায়না বাধা দেন। বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে তার বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনার সময় তার বোনজামাই কৃষিকাজে ছিলেন।

হত্যাকান্ডের ঘটনায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের পুরানমহল নয়াবাড়ি গ্রামের আয়াত উল্লাহর ছেলে সুহেল আহমদ (৩৫), রশিদ আহমদ (৩২), মাহবুব আহমদ (৩০), সালেহ আহমদ (২৮), আবদুস সামাদের ছেলে ফয়জুল করিম (৪২) এবং সুহেল আহমদের স্ত্রী আফিয়া বেগম (৩০), ও রশিদ আহমদের স্ত্রী সাফিয়া বেগম জড়িত ছিলেন বলে দাবি করেন নিহত সায়না বেগমের ভাই আব্বাস।

এ ব্যাপারে ডৌবাড়ী ইউপি সদস্য নাজিম উদ্দীন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই নিহত মহিলার স্বামীকে তার আরেক বড় ভাই সিফত উল্লাহ বুকেপিঠে ধরে আটকানোর চেষ্টা করছেন। এ সময় নিহত মহিলার স্বামী ইমদাদ বলছেন আমার বউ মনে হয় মারিলাইছইন (খুন)। নাজিম জানান, কি কারণে এই ঘটনা কিংবা কারা খুন করেছেন, তিনি জানেন না।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল জানান, ঘরের ভিটায় মাটি ভরাট নিয়ে পূর্বের একটা গ্যাঞ্জাম ছিল ভাসুর ও তার ছেলেদের মধ্যে। তিনি বলেন, এই মৃত্যুটি আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। আমরা আঘাতের কোন চিহ্ন পাই নি। আমাদের থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানান নিহতের স্বজনরা।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের